সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে বিজিবি: জুড়ীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে বিজিবি: জুড়ীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে বিজিবি: জুড়ীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল থেকে দিনব্যাপী রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সীমান্ত এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

৫২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্গম সীমান্ত এলাকায় চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে স্থানীয় মানুষের মাঝে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

চিকিৎসা কার্যক্রম চলাকালে ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বি.এম তৌহিদ হাসান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন এবং ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার ধারাবাহিকতা বজায় রেখেছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।