ঠাকুরগাঁওয়ে বিজিবির প্রতিরোধ, ৪৮ ঘণ্টা পর ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বিজিবির প্রতিরোধ, ৪৮ ঘণ্টা পর ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বিজিবির প্রতিরোধ, ৪৮ ঘণ্টা পর ১১ জনকে সরিয়ে নিল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে টানা ৪৮ ঘণ্টা জিরো লাইনে (শূন্যরেখা) অবস্থানের পর ১১ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর ফলে বর্তমানে ওই সীমান্তের শূন্যরেখায় আর কেউ অবস্থান করছেন না বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে বিএসএফ ওই ১১ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনে খোলা আকাশের নিচে আটকা পড়েন। এই ১১ জনের দলে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু অন্তর্ভুক্ত ছিল।

শূন্যরেখায় প্রায় ৪৮ ঘণ্টা চরম অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর সোমবার ভোররাত ৩টার দিকে বিএসএফ বাধ্য হয়ে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানিয়েছে, বর্তমানে ওই ব্যক্তিরা আর শূন্যরেখায় নেই এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed