বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

বকশীগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে এ ঘটনা ঘটে।

কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে-অপরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশিদের তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে যান ভারতীয় নাগরিকরা।

ঘটনার এক মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। একপর্যায়ে বাংলাদেশি নাগরিকদের ধাওয়ার মুখে ভারতীয়রা ঘটনাস্থল ত্যাগ করেন।

লাঠিসোঁটা হাতে বাংলাদেশিদের অবস্থান। ছবি: সংগৃহীত
লাঠিসোঁটা হাতে বাংলাদেশিদের অবস্থান। ছবি: সংগৃহীত

স্থানীয় বাংলাদেশি নাগরিক মো. বাবু বলেন, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলে তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে শুন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করেছি। একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি শূন্যরেখায় রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed