ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১৪/২-এসের নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৩ থেকে ৪ জন চোরাকারবারি মাথায় বস্তা বহন করে ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।

টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *