আসামে ২.৯ কোটি টাকার মাদক জব্দ, পাচারকারী আটক

আসামে ২.৯ কোটি টাকার মাদক জব্দ, পাচারকারী আটক

আসামে ২.৯ কোটি টাকার মাদক জব্দ, পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসামের শিলচরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ হাজার ২০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কাছাড় জেলা পুলিশ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ রুপি। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়ে এটিকে মাদক চক্রের বিরুদ্ধে “আরেকটি বড় ধাক্কা” বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহতভাবে চলছে এবং কোনো ধরনের মাদক চক্রকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সূত্রে জানা গেছে, কাছাড় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা ট্যাবলেটগুলো ইয়াবা বলে ধারণা করা হচ্ছে, যা সাধারণত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে পাচার হয়ে থাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকের উৎস ও গন্তব্য শনাক্তে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী অভিযানে সফল ভূমিকার জন্য পুলিশ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *