রাখাইনের বুথিডংয়ে বিমান হামলায় খামি নারী নিহত, দুই শিশুসহ আহত ৫

রাখাইনের বুথিডংয়ে বিমান হামলায় খামি নারী নিহত, দুই শিশুসহ আহত ৫

রাখাইনের বুথিডংয়ে বিমান হামলায় খামি নারী নিহত, দুই শিশুসহ আহত ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ম্রো জনগোষ্ঠীর বসতি ওয়া নেট ইয়োন গ্রামের আশপাশে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় এক খামি নারী নিহত এবং দুই শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত নারী হলেন বুথিডং উপজেলার তারাগু খামি গ্রামের বাসিন্দা দাও ইয়াও থা মে (৬৪)। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের তিন বছর বয়সী মাউং নে জাও লিন, তিন বছর বয়সী মাউং আউং আউং নাইং, ১৮ বছর বয়সী মা সান্দা মে, ২৩ বছর বয়সী কো মাউং হ্লা চাও এবং বুথিডং উপজেলার সিনফিউ তাউং গ্রামের ৪৬ বছর বয়সী উ কিয়াও থা।

স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ওয়া নেট ইয়োন গ্রামের আশপাশের এলাকায় মিয়ানমার সামরিক বাহিনীর তিনটি জেট যুদ্ধবিমান এবং একটি Y-12 বিমান থেকে ৫০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে দাও ইয়াও থা মে ঘটনাস্থলেই নিহত হন এবং অপর পাঁচজন গুরুতর আহত হন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, ওয়া নেট ইয়োন গ্রামটি সাইংদিন এলাকার উত্তরে অবস্থিত। এর আশপাশে পিন্নে-জি ও ফ্যাকচা নামে আরও কয়েকটি এলাকা রয়েছে। তারাগু গ্রাম কিছুটা দূরে হলেও হামলার সময় আহত ব্যক্তিরা ওয়া নেট ইয়োন গ্রাম এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম গ্রামগুলোর বাসিন্দারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

তবে এ ঘটনায় মিয়ানমার সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করাও সম্ভব হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *