দুর্গম ক্ষেত্রপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, পাহাড়ি-বাঙালি ৮০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ

দুর্গম ক্ষেত্রপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, পাহাড়ি-বাঙালি ৮০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ

দুর্গম ক্ষেত্রপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, পাহাড়ি-বাঙালি ৮০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ক্ষেত্রপুর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাঘাইহাট জোন।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে রূপকারী ইউনিয়নের দুইটিলা ক্যাম্পের আওতাধীন ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পে ক্ষেত্রপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন সাধারণ ও মৌসুমি রোগের চিকিৎসা প্রদান করেন।

দুর্গম ক্ষেত্রপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, পাহাড়ি-বাঙালি ৮০ জন পেলেন চিকিৎসা ও ওষুধ

এ সময় ক্ষেত্রপুর নোয়াপাড়ার কারবারি খুকুমণি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য না হওয়ায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় অবস্থিত এম এ গাফফার বেসামরিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

জোন কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *