কাপ্তাইয়ে ভোক্তা-অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত: রেস্টুরেন্টকে জরিমানা

কাপ্তাইয়ে ভোক্তা-অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত: রেস্টুরেন্টকে জরিমানা

কাপ্তাইয়ে ভোক্তা-অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত: রেস্টুরেন্টকে জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ এবং জব্দকৃত পণ্য বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় পরিচালিত এ অভিযানে দ্বীপ রেস্টুরেন্ট-কে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া মেসার্স হাফিজ স্টোর থেকে সরিষার তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়। অভিযানের সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, দোকানে কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ বা অনিরাপদ খাদ্যপণ্য বিক্রি কিংবা সংরক্ষণ করা যাবে না। তিনি ক্রেতাদেরও পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে কেনাকাটার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *