খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে দেশে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জুস জব্দ করা হয়েছে। এ সময় জুস বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে অবৈধভাবে আনা ৭ হাজার ৫০০ পিস ভারতীয় জুস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ

সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জুস উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, জব্দ করা পণ্য ও আটক ট্রাকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed