বন্যায় ক্ষতিগ্রস্ত স্টাফদের পাশে হিলভিউ হাসপাতাল, আর্থিক অনুদান প্রদান
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বান্দরবানের হিলভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত স্টাফদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত স্টাফদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সুপার হিলভিউ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিলভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন সুপার হিলভিউ (প্রা.) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, হাসপাতালের মেডিকেল সুপারভাইজার ডা. চিং শোয়ে প্রু (বাচিং), পরিচালক (অফিস) অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, পরিচালক (ব্যবসায়) মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক (আইটি ও প্রচার) মো. নাজিম উদ্দিনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, “সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের স্টাফদের এই দুর্দিনে হিলভিউ হাসপাতাল পরিবার তাদের পাশে রয়েছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সহমর্মিতা ও পারস্পরিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয়ভাবে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত হাসপাতালের স্টাফদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।