মণিপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের সদস্য গ্রেপ্তার

মণিপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের সদস্য গ্রেপ্তার

মণিপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের সদস্য গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুর রাজ্যে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কাংলেই ইয়াওল কান্না লুপের (কেওয়াইকেএল) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার ইম্ফল পশ্চিম জেলার লামসাং থানার আওতাধীন আখাম-লামদেং এলাকায় পরিচালিত অভিযানে দুটি পরিবর্তিত .৩০৩ রাইফেল, চারটি বোল্ট-অ্যাকশন একনলা বন্দুক, চারটি ৯ মিলিমিটার পিস্তল, একটি চীনা হ্যান্ড গ্রেনেড এবং ১৫টি ব্যারেল কার্টিজ উদ্ধার করা হয়।

মণিপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের সদস্য গ্রেপ্তার

এর আগে শুক্রবার একই জেলার পাটসোই থানার অধীন সাঙ্গাইথেল পার্কসংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে আরও বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ম্যাগাজিনসহ আটটি পিস্তল, চারটি রাইফেল, তিনটি হ্যান্ড গ্রেনেড, তিনটি ডেটোনেটর, বিভিন্ন ধরনের তাজা গুলি ও খোসা, একাধিক ম্যাগাজিন, বুলেটপ্রুফ জ্যাকেট, ম্যাগাজিন পাউচ, সামরিক পোশাক এবং ওয়্যারলেস যোগাযোগ সরঞ্জাম।

এদিকে শুক্রবার কাকচিং জেলার ওয়াংগু থানার আওতাধীন ওয়াংগু সানদাংখং এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কেওয়াইকেএলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তি মোইরাংথেম গান্ধী ওরফে লোয়িংবা সিং (১৯)। তিনি কাকচিং জেলার চাইরেল খোংনাং লেইকাই এলাকার বাসিন্দা।

ঘটনাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed