কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলি রুদ্র, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহ্লা অং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।

উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার এবং ভোটাধিকারের দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *