জুলাই শহীদদের স্মরণে লংগদুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে লংগদুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে লংগদুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *