টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)। তারা সবাই উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে র‌্যাব-১৫, সিপিসি-১ এর সদস্যরা অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের মুচনী রেজিস্টার ক্যাম্প-১ এর বটগাছতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহমেদকে (৫৩) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে এবং উদ্ধার হওয়া তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *