রামগড়ে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলী সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) এলাকার যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজর আলী সুমন উপজেলার বালুখালি (গৈয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি মো. আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ফজর আলী সুমনের দেহ তল্লাশির একপর্যায়ে তার পরনের লুঙ্গির ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।