দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অভিমত প্রকাশ করেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি আলোচনায় বসলে দুই রাষ্ট্রের মধ্যকার বহুবিদ সমস্যার সমাধান সম্ভব হবে। আজ রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার দুই দেশের শীর্ষ নেতৃত্বের ওপর গভীর আস্থা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার পুরো আত্মবিশ্বাস আছে।’ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, ‘দুই দেশের মানুষের এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’ বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে তিনি আরও জানান যে, বর্তমানে আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সাথে সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির ব্যয় কমানো এবং দ্রুততম সময়ে ভিসা প্রদানের সক্ষমতা বৃদ্ধিতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি গণমাধ্যমকে অবহিত করেন।

বাংলাদেশের সাধারণ মানুষের আন্তরিক আচরণের প্রশংসা করে হাইকমিশনার বলেন, দুই প্রতিবেশী দেশের সাধারণ মানুষের মধ্যে যে হৃদ্যতা বিদ্যমান, তা দুই দেশের কূটনীতি ও সরকারি সম্পর্কের ক্ষেত্রেও প্রতিফলিত হওয়া জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *