পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ঢাকায় সিসিআরএসবিডির সেমিনার

পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ঢাকায় সিসিআরএসবিডির সেমিনার

পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ঢাকায় সিসিআরএসবিডির সেমিনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, পরিচয় রাজনীতি, সাংবিধানিক অবস্থান এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এ সেমিনারের আয়োজন করে।

রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘পার্বত্য চট্টগ্রাম: ইতিহাস, পরিচয় রাজনীতি, রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক সেমিনারে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (OCPASS) গবেষণা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স. ম. মাহবুব-উল-আলম, খাগড়াছড়ির কমিউনিটি লিডার ও জেলা পরিষদ সদস্য কুমার সুই চিং প্রু সাইন, সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ এবং পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ নাজমুল ইসলাম চৌধুরী।

আলোচনায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও বর্তমান বাস্তবতা, বিভিন্ন জনগোষ্ঠীর পরিচয়, পরিচয়কেন্দ্রিক রাজনীতি এবং রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত পরিস্থিতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক করণীয় নিয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনাকে বুঝতে হলে এ অঞ্চলের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা, জনগোষ্ঠীগুলোর পারস্পরিক সম্পর্ক এবং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে আবেগনির্ভর বিতর্কের পরিবর্তে তথ্য, গবেষণা ও বাস্তবতার ভিত্তিতে আলোচনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত দেন।

আয়োজকেরা জানান, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গঠনমূলক ও তথ্যভিত্তিক গবেষণা এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর আলোচনা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ অঞ্চলের ইতিহাস, রাজনীতি, নিরাপত্তা, উন্নয়ন ও সাংবিধানিক বিষয় নিয়ে গবেষণা ও মতবিনিময় অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *