বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে ঢুকে আখ চুরির সময় ভারতীয় নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দীপঙ্কর গোপ (৩৫) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, শনিবার সকালে সাতমেরা-বিরাজোত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীপঙ্কর গোপ। এরপর বিরাজোত এলাকায় একটি আখখেতে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে স্থানীয়দের হেফাজতে রাখা হয়।

আটকের পর স্থানীয়রা দীপঙ্করকে ভারতের কাছে হস্তান্তরের বিনিময়ে দেশটিতে আটক বাংলাদেশি নাগরিক তমিজউদ্দীনকে ফেরত দেওয়ার দাবি জানান। গত বুধবার সকালে গরু খুঁজতে বিরাজোত সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তমিজউদ্দীনকে (৭৮) ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় দীপঙ্করকে ফেরত দেওয়া ও তমিজউদ্দীনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিষয়টির তাৎক্ষণিক সমাধান না হওয়ায় স্থানীয়রা পরে দীপঙ্করকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে থানায় দিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *