খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে লামায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
![]()
জার্নাল প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বান্দরবানের লামায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে বক্তারা বলেন, দেশের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা, ত্যাগ, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অদম্য সাহস দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস। দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তাঁর ত্যাগ ও সংগ্রাম মহান আল্লাহর দরবারে কবুল করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকের হোসেন, লামা উপজেলা মহিলা দলের সভাপতি জোছনা বেগম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মারমা, লামা উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, লামা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া ও মো. আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মংসাই মারমা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল নোমান এবং লামা উপজেলা যুবদলের নেতা আল আমিন।
মাহফিলে লামা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।