নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় ইয়াবা বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন ফুলতলী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৮/১ এস থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে এবং সীমান্ত শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরের শিলেরঝিড়ি এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে সেখানে অবস্থান করতে দেখে টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা জঙ্গলের মধ্যে ফেলে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালান।

তল্লাশিতে বস্তাটির ভেতর থেকে ৫টি প্যাকেটে মোট ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানের পর উদ্ধার করা ইয়াবার কোনো দাবিদার বা মালিক পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুলতলী বিওপির টহলদল শিলেরঝিড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *