টেকনাফে বসতবাড়িতে দেশীয় মদের কারখানা, ২০০ লিটার মদসহ আটক ১

টেকনাফে বসতবাড়িতে দেশীয় মদের কারখানা, ২০০ লিটার মদসহ আটক ১

টেকনাফে বসতবাড়িতে দেশীয় মদের কারখানা, ২০০ লিটার মদসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে গড়ে তোলা দেশীয় মদের কারখানায় অভিযান চালিয়ে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকার মৃত কবির আহমেদের ছেলে মো. ইসমাইল।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাংয়ের একটি দল। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ওই বাড়ি থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইসমাইলকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।

স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে দেশীয় মদ উৎপাদনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। পরে উৎপাদিত এসব মদ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, টেকনাফসহ উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক উৎপাদন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *