নানিয়ারচরে গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা

নানিয়ারচরে গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা

নানিয়ারচরে গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীষ্মকালীন খেলাধুলা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খেলাধুলার বিভিন্ন ইভেন্ট, শিক্ষার্থীদের অংশগ্রহণ, আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজন ও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা করেন।

সভায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *