বাঘাইছড়িতে পানিতে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে পানিতে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে পানিতে ডুবে আট বছর বয়সী শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামে কাচালং নদীতে ডুবে কালায়ে চাকমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দাদুর সঙ্গে কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরা শেষে দাদুর পিঠে চড়ে নদী পার হওয়ার সময় পানির তীব্র স্রোতে কালায়ে চাকমা তলিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত কালায়ে চাকমা বালুখালী গ্রামের বাসিন্দা লক্ষ্মণ চাকমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস শেফালী চাকমা জানান, নদীতে পার হওয়ার সময় পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *