পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে এ অঞ্চলকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে।

তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল ধারণা। এ লক্ষ্য বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

May be an image of one or more people, newsroom and text

দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব জনগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায়। পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের পাশাপাশি পার্বত্য অঞ্চলেও সমন্বিত ও সার্বিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

May be an image of one or more people, dais and text

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য, আচার ও রীতিনীতির সংরক্ষণ এবং তা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, এ অঞ্চলের সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সব জনগোষ্ঠীকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন এবং হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন এবং জেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *