রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে হস্তান্তর

রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে হস্তান্তর

রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর বাজারে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল সাত্তার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় যুবসমাজ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর বাজার এলাকায় প্রকাশ্যে খুচরা ক্রেতাদের কাছে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে ইসলামপুর বাজার ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তার মাদক ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।

ইসলামপুর যুবসমাজের প্রতিনিধি মো. বাদশা মামুন বলেন, ‘আব্দুল সাত্তারের কারণে আমাদের এলাকার উঠতি বয়সের যুবকরা মাদকের মরণনেশায় জড়িয়ে পড়ছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষা এবং মাদকের বিস্তার রুখতেই আমরা তাকে ধাওয়া করে আটক করি।’

তিনি জানান, আটকের পর আব্দুল সাত্তারকে প্রথমে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে ক্যাম্প কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘স্থানীয় যুবসমাজের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

স্থানীয়রা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহের মূল উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *