কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপরিচ্ছন্ন রান্নাঘর ও তামাকজাত দ্রব্য ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেটিঘাট এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

অভিযান সূত্রে জানা যায়, জেটিঘাট বাজারের দ্বীপ রেস্টুরেন্টের রান্নাঘর পরিদর্শনকালে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. সোহেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নতুনবাজার এলাকার মিজান কুলিং কর্নারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন, কাপ্তাই স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানার এসআই মো. তানভীর সহযোগিতা করেন।

অভিযানকালে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, রান্নাঘর পরিচ্ছন্ন রাখা এবং তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম সংরক্ষণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আইন ও বিধিবিধান অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *