উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিল জনতা

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিল জনতা

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিল জনতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনতার সহায়তায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইব্রাহীম এবং উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের নুর আলম।

পুলিশ জানায়, শুক্রবার সকালে উখিয়া থানা পুলিশের একটি দল ধামনখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, ধামনখালী এলাকার নুরুল আবছারের বাড়ির সামনে চলাচলের রাস্তার ওপর দুই রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ আটক করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, আটক দুই ব্যক্তি দেশীয় অস্ত্র ও গুলি নিয়ে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা তাদের আটক করার সময় মারধরের ঘটনায় দুজনই আহত হন।

পরে ঘটনাস্থল থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, পাঁচটি বুলেট, কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি ছোরা, একটি স্টিলের স্টিক এবং একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা পাঁচটি বুলেটের ফায়ার পিনে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, স্থানীয়দের মারধরে আহত হওয়ায় আটক দুজনকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা পুলিশ প্রহরায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর ধামনখালী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed