এবার পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়ের দল

এবার পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়ের দল

এবার পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়ের দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

তামিলনাড়ুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গে নিজেদের সংগঠনের ব্যাপ্তি বাড়াতে প্রথম কার্যালয় চালু করল দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাঘম’ (টিভিকে)।

রোববার পূর্ব বর্ধমানের ফাগুপুরে পশ্চিমবঙ্গের প্রথম টিভিকে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে দলের পশ্চিমবঙ্গ রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এখনই পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু না করে সামাজিক নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই তাদের মূল উদ্দেশ্য।

তামিলনাড়ুর শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, যেসব রাজ্যে দল নতুনভাবে কাজ শুরু করছে, সেখানে মানবিক ও সামাজিক পদক্ষেপের মাধ্যমেই মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে।

রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, প্রাথমিক পর্যায়ে তাদের প্রচার মূলত সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে। ধীরে ধীরে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনে মাঠে নামবে দল। বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থান—এই দুটি ক্ষেত্রকেই টিভিকে তাদের মূল অগ্রাধিকার হিসেবে রাখছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে চৈতালি বলেন, ‘আমরা চাই টিভিকে এখানে নির্বাচনে অংশ নিক। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে জনগণের চাহিদা এবং দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। থালাপতি বিজয় বর্তমানে উপ-নির্বাচনে ব্যস্ত রয়েছেন। নির্বাচনে সাফল্য এলে তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আসবেন।’

দলীয় সূত্রের দাবি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের প্রায় ৫ হাজার সমর্থক রয়েছে।

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে সরকার গঠন করেছে বিজয়ের দল ‘টিভিকে’। কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে তাদের গঠিত সরকার বর্তমানে ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে।

তামিলনাড়ুর এ সাফল্যের পর, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার পশ্চিমবঙ্গেও নিজেদের সংগঠনের ভিত্তি শক্ত করতে চাইছে ‘টিভিকে’।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *