ত্রিপুরা সীমান্তে ২৪ লাখ ৫০ হাজার রুপির বাংলাদেশি মুদ্রা জব্দ, আটক ১

ত্রিপুরা সীমান্তে ২৪ লাখ ৫০ হাজার রুপির বাংলাদেশি মুদ্রা জব্দ, আটক ১

ত্রিপুরা সীমান্তে ২৪ লাখ ৫০ হাজার রুপির বাংলাদেশি মুদ্রা জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের কাছে একটি গাড়ি থেকে বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কাস্টমস বিভাগ ও পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিপাহিজলা জেলার মতিনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ ৫০ হাজার রুপি সমমূল্যের টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মতিনগরে একটি বিএসএফ ক্যাম্পের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিএসএফের ৮১ ব্যাটালিয়নের সদস্যরা কাস্টমস কর্মকর্তাদের ও সোনামুড়া থানার পুলিশের সঙ্গে যৌথভাবে সকাল সাড়ে ১১টার দিকে টিআর০১বিজেড০২১৯ নম্বরের একটি ইকো ভ্যান থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিতে গাড়িটি থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম তাপস সরকার (৩৮)। তিনি সিপাহিজলা জেলার কালামচৌড়া থানার অধীন উত্তর কালামচৌড়া এলাকার বাসিন্দা। জব্দ করা মুদ্রা ও আটক তাপস সরকারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেয়।

কাস্টমস সুপারিনটেনডেন্ট অলোক কুমার জানান, বিএসএফ, কাস্টমস বিভাগ ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়েছে। বাংলাদেশি মুদ্রার এত বড় চালানের উৎস ও কী উদ্দেশ্যে তা বহন করা হচ্ছিল, তা জানতে তদন্ত চলছে।

কাস্টমস বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি বিশালগড় থেকে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দিকে যাচ্ছিল। আন্তর্জাতিক সীমান্তের কোনো অবৈধ পথ দিয়ে মুদ্রাগুলো ভারতে প্রবেশ করেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অলোক কুমার বলেন, এত বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কেন এবং কী উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বাংলাদেশি মুদ্রার গতিবিধির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে কাস্টমস বিভাগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *