লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও তাদের পড়াশোনায় উৎসাহিত করতে একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক। এ সময় বিদ্যালয়ের ১৪০ জন উপজাতি শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত ওই আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জোন অধিনায়ক।

লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

পরিদর্শনকালে জোন অধিনায়ক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ এবং আবাসিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গম পার্বত্য এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা দুর্গম এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বাস্তব সমস্যা ও শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার বিষয়গুলো জোন অধিনায়কের কাছে তুলে ধরেন। জোন কমান্ডার এসব বিষয়ে খোঁজখবর নিয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদের উৎসাহিত করেন।

লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

পরে বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জোন অধিনায়ক বলেন, দুর্গম পার্বত্য এলাকার শিশুদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মনোবল বৃদ্ধিতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

লংগদুতে আবাসিক বিদ্যালয় পরিদর্শন, ১৪০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

তিনি আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই একটি এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে। তাই দুর্গম এলাকার শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে বলে আশা প্রকাশ করেন জোন কমান্ডার। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *