বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) উপজেলার মডেল টাউন এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯ দশমিক ৭১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধার করা কাঠের আনুমানিক জব্দমূল্য ৪ লাখ ৪৮ হাজার ৬৯৫ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে রিভারঘাট পোস্টের কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব সেগুন কাঠ উদ্ধার করা হয়। তবে কাঠের মালিক বা এর সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মারিশ্যা (২৭ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সম্প্রতি চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য পরিবহনের চেষ্টা বাড়িয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারি ও টহলের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন ঠেকানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উদ্ধার করা সেগুন কাঠের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *