কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী হলরুমে কাপ্তাই ও রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার মোট ৩০ জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি ও কার্যক্রম পরিচালনার বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা, সঠিক যাচাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দক্ষতা নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীরা তাঁদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন এবং কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *