বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, বিশেষ করে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে করণীয় সম্পর্কে ব্যবহারিক প্রদর্শনী তুলে ধরেন ফায়ার সার্ভিসের অভিজ্ঞ সদস্যরা।

বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

মহড়ায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দুর্যোগের সময় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *