মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাসুম আলম এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মহালছড়িতে সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি এবং সচেতনতার বিকল্প নেই। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও তীব্রতা দীর্ঘমেয়াদে কমানোর লক্ষ্যে দুর্যোগের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পরে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *