পাহাড়ি সীমান্তে পাচারকালে ৩৫ কেজি ভারতীয় রসুন জব্দ, দুর্গাপূজায় ৭ মণ্ডপে বিজিবির অনুদান

পাহাড়ি সীমান্তে পাচারকালে ৩৫ কেজি ভারতীয় রসুন জব্দ, দুর্গাপূজায় ৭ মণ্ডপে বিজিবির অনুদান

পাহাড়ি সীমান্তে পাচারকালে ৩৫ কেজি ভারতীয় রসুন জব্দ, দুর্গাপূজায় ৭ মণ্ডপে বিজিবির অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকায় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণির পাঠ্যবই ও কলেজের পোশাক দেওয়া হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধীন আমতলী বিওপির সদস্যরা সীমান্তবর্তী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি দেশীয় রসুন জব্দ করেন। সীমান্ত পিলার ২২৪১/২৭ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোনের (৪১ বিজিবি) উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে সাতটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়। জোন সদরের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী প্রতিটি পূজামণ্ডপের সভাপতির হাতে ৮ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকা তুলে দেন।

পাহাড়ি সীমান্তে পাচারকালে ৩৫ কেজি ভারতীয় রসুন জব্দ, দুর্গাপূজায় ৭ মণ্ডপে বিজিবির অনুদান

এ ছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণির পাঠ্যবই ও কলেজের পোশাক দেওয়া হয়। বিজিবি জানায়, ভবিষ্যতেও ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতার অংশ হিসেবে বিজিবির এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *