আন্তঃব্যাটালিয়ন ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন

আন্তঃব্যাটালিয়ন ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন

আন্তঃব্যাটালিয়ন ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বিজিবির চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। ফাইনালে রাজনগর ব্যাটালিয়নকে (৩৭ বিজিবি) ৩–১ সেটে পরাজিত করে শিরোপা জেতে দলটি।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ১১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন অংশ নেয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে রাজনগর ব্যাটালিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন।

প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাঘাইহাট ব্যাটালিয়নকে ৩–১ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

আন্তঃব্যাটালিয়ন ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ব্যাটালিয়ন

এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজনগর ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মো. শাহরিয়ার আলম। শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি ব্যাটালিয়নের সিপাহী মো. মুরাদ ইসলাম।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমদ।

বিজিবির এ আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে খেলাধুলার চর্চা, শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *