কাপ্তাইয়ে আশিকার আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

কাপ্তাইয়ে আশিকার আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

কাপ্তাইয়ে আশিকার আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ নারীদের অধিকার, ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিৎ তনচংগ্যার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা তগুন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সুশোভন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য অমল কান্তি দে ও বিএনপি নেতা অজিত কারবারি। এ ছাড়া নারী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুশোভন চাকমা বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবারের উন্নয়নেই নয়, কৃষি, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও সামগ্রিক সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ নানা সামাজিক প্রতিবন্ধকতা, সম্পদের সীমিত প্রাপ্যতা, শিক্ষার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক নারী তাঁদের যোগ্যতা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন না।

তিনি বলেন, নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওয়াগ্গা-বড়ইছড়ি প্রধান সড়কের একাংশ প্রদক্ষিণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed