পর্যটন অর্থনীতির পথ রুদ্ধ না করতে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার আহ্বান

পর্যটন অর্থনীতির পথ রুদ্ধ না করতে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার আহ্বান

পর্যটন অর্থনীতির পথ রুদ্ধ না করতে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ের মানুষ এখন প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পর্যটন অর্থনীতির সাথে সম্পৃক্ত। এখানে যেহেতু শিল্প কারখানা নেই তাই প্রকৃতির ওপর নির্ভরশীল এ খাত থেকে অনেকের আয় হচ্ছে। দাবি আদায়ের নামে এ পথকে রুদ্ধ না করতে আন্দোলনকানীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির ৬৮ টি পূজামন্ডপে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, দূর্গা পূজা উৎসব মুখর নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে পূজার প্রস্তুতিতে সরকারি অংশগ্রহণ জোরদার করা হয়েছে। বিগত সরকারের সময়ে এসব বরাদ্দ নিয়ে নানা রকম অসঙ্গতি থাকার অভিযোগ শোনা গেলেও বর্তমান সময়ে স্বচ্ছতার ভিত্তিতে তা বিতরণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *