যন্তর মন্তরে কেন বিক্ষোভ নয়- দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
![]()
জার্নাল প্রতিবেদক
দিল্লির যন্তর মন্তরে কোনো আন্দোলন করা যাবে না বলে দিল্লি পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশ এবং ভারত সরকারকে এবিষয়ে নোটিশ ধরিয়ে জবাব চেয়েছে শীর্ষ আদালত।
ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যেই দিল্লিতে বহু বছর ধরে ধর্নাস্থল হিসাবে পরিচিত যন্তর মন্তর চত্বরে গিয়ে আর কেউ নিজেদের দাবি জানাতে বা কোনও আন্দোলন সংগঠিত করতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বিকল্প তিনটি স্থানও বেছে দেয় আন্দোলনকারীদের জন্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। যার পরিপ্রেক্ষিতে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট।
“কোন যুক্তিতে এবং কোন দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা দেখব” আদালতে জানান বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, “প্রশাসন ও দিল্লি পুলিশকে নোটিস ইস্যু করা হচ্ছে। তাদের জবাব দিতে হবে। সন্তোষজনক জবাব না পেলে আইন আইনের পথে চলবে।”
বিজ্ঞপ্তি দেওয়ার পরেও জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে পৌঁছে যাওয়ার জন্য সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। তারমধ্যেই যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।