মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমারের সামরিক বাহিনীর পৃথক দুই দিনের বিমান হামলায় শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির বিরোধীদলীয় গোষ্ঠী, একজন উদ্ধারকারী কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। গণতন্ত্রপন্থি ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনীর ধারাবাহিক বিমান হামলার এটিই সর্বশেষ ঘটনা, যাতে প্রায়ই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে চালানো এসব হামলায় বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুল ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের সেক্রেটারি-২ বানিয়া খুং অং বার্তা সংস্থা এপিকে জানান, ২৮ নভেম্বর শান রাজ্যের লে কি লোন গ্রামে একটি স্কুল ও আশ্রয়শিবিরের কাছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। এতে শিশুসহ ২১ জন নিহত ও ৩০ জন আহত হন। তিনি এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত চলছে। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *