মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নজরদারি জোরদারের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর ভগবানটিলা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২২৬১/১৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাঙ্গা উপজেলার ফেনী নদীর উৎপত্তিস্থল এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় চোরাকারবারিদের উপস্থিতি টের পাওয়া যায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির নেতৃত্বে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *