খাগড়াছড়িতে ২৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ৯ প্লাটুন মোতায়েন

খাগড়াছড়িতে ২৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ৯ প্লাটুন মোতায়েন

খাগড়াছড়িতে ২৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ৯ প্লাটুন মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে খাগড়াছড়িতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় নয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব খাগড়াছড়ি পৌরসভা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

May be an image of one or more people and text

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

May be an image of text

বিজিবি জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতায় ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *