রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল শিশু ও গো-খাদ্য

রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল শিশু ও গো-খাদ্য

রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল শিশু ও গো-খাদ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মন্দির ও বৌদ্ধ বিহারে অনুদান এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল শিশু ও গো-খাদ্য

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার দুটি পূজামণ্ডপ এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৯টি বৌদ্ধ বিহারের জন্য অনুদান দেওয়া হয়। পাশাপাশি সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ২০ প্যাকেট শিশু খাদ্য এবং ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণ এবং তাদের গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় এসব সহায়তা দেওয়া হয়।

রামগড়ে মন্দির-বৌদ্ধ বিহারে অনুদান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল শিশু ও গো-খাদ্য

অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এসব অনুদান ও খাদ্যসামগ্রী সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *