পাহাড়ের সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধানে আলোচনা হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড়ের সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধানে আলোচনা হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড়ের সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধানে আলোচনা হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে, যা চাইলেই দ্রুত সমাধান করা যাচ্ছে। আর রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা চলছে। আশা করছি শিগগিরই সবকিছুর সমাধান হবে।

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে পূজা শেষহবে। তবে কোথায় কোন সমস্যা হলে কেউ যাতে কোন গুজবে কান না দেয়। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী রংধনু জাতি গঠনের যে স্বপ্নের কথা বলেছিলেন তা বাস্তবায়নে কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের একদিন বেশি ছুটির ব্যবস্থা করেছেন। আর্থিক অনুদান বৃদ্ধি করেছেন। একই সাথে আগামী কয়েকদিন পর প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান রয়েছে। সবগুলো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি সুন্দর ও শন্তিপূর্ণ পরিবেশে শেষ হবে।

পাহাড়ের সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধানে আলোচনা হচ্ছে: পার্বত্য প্রতিমন্ত্রী

 সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বয় সভা শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরে আর্থিক সহায়তার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মো. আব্দুর রকিবসহ প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *