বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি পরিবারে গাছের চারা বিতরণ

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি পরিবারে গাছের চারা বিতরণ

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি পরিবারে গাছের চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাঘাইহাট জোনের অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট মো. জোবায়ের আল মাহমুদ উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে গাছের চারা তুলে দেন।

তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি পরিবারে গাছের চারা বিতরণ

গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা বাঘাইহাট জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *