দুর্গম বরকলে ফোনে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ নিলেন দীপেন দেওয়ান

দুর্গম বরকলে ফোনে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ নিলেন দীপেন দেওয়ান

দুর্গম বরকলে ফোনে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ নিলেন দীপেন দেওয়ান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলা সদর ও শুভলং ইউনিয়নের পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজ নিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মুঠোফোনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে তিনি নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ, চেক, বস্ত্র ও ফল পাঠানো হয়েছে।

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে শত ব্যস্ততার মধ্যেও ফোনে বরকলের সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন দীপেন দেওয়ান। এ সময় তিনি পূজার প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চান এবং যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

ফোনালাপে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আপনারা সবাই কেমন আছেন? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। আপনাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকব। আপনাদের নিরাপত্তা এবং পূজা উদ্‌যাপনের সার্বিক বিষয়গুলো খেয়াল রাখব। পূজা শেষে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করতে বরকলে আসব।”

তিনি জানান, তাঁর পক্ষ থেকে বরকলের পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এ লক্ষ্যে জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও বরকল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম সওদাগরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল পাঠানো হয়।

প্রতিনিধিদলটি বরকল উপজেলা সদর ও শুভলং ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ, চেক, বস্ত্র ও ফল বিতরণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারওয়ার, জেলা বিএনপির সদস্য ও বরকল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. দিদারুল আলম, বরকল উপজেলা যুবদলের সদস্যসচিব মো. পান্না মিয়া, শুভলং ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো. সোহরাব, সংসদ সদস্যের প্রতিনিধি সঞ্জয় চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।

দুর্গম বরকলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ এবং পূজামণ্ডপে প্রতিনিধিদল পাঠিয়ে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *