সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি- ইসলামী আন্দোলন বাংলাদেশ

সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি- ইসলামী আন্দোলন বাংলাদেশ

সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি- ইসলামী আন্দোলন বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙ্গামাটির সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এ ধরনের সশস্ত্র তৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুল করীম মারুফ বলেন, ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর বিবৃতি অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করেন তারা।

তিনি বলেন, ইউপিডিএফসহ দেশের কোনো সংগঠনের এ ধরনের সশস্ত্র সক্ষমতা থাকা উচিত নয়। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ২০২৪ সালের পর দেশে অন্তত তিনটি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। নীতির পরিবর্তন না করে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি
সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সার্বভৌমত্বের জন্য হুমকি- ইসলামী আন্দোলন বাংলাদেশ

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জাতিকে নতুন কিছু দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা মহানগরের বিদ্যমান সমস্যার সমাধানে দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য নেতা নির্বাচনের আহ্বান জানান তিনি।

ওয়ার্ড সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাহউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *