ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে জাদিতং যুব সংঘ হ্যান্ডবল দলকে মোকাবিলা করে ৩৩ গোল করে চ্যাম্পিয়ন হয়েছে মারমা বাজার একাদশ হ্যান্ডবল দল।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বান্দরবানের ফাতেমা রানী গির্জার মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন কমিটির সভাপতি চ নং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

এ সময় সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর থুই সিং প্রু লুবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় মারমা বাজার একাদশ হ্যান্ডবল দল ও জাদিতং যুব সংঘ হ্যান্ডবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ৩৩ গোল করে মারমা বাজার একাদশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মারমা বাজার একাদশ

অনুষ্ঠানে মাধবী মার্মা বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলার খেলোয়াড়দের দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে। ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনের জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে গত ২১ অক্টোবর বান্দরবানে এ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়। এবারের প্রতিযোগিতায় ছয়টি হ্যান্ডবল দল অংশগ্রহণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed