রামগড়ে মাদক, রাজনৈতিক ও মানব পাচার মামলায় আটক ৪

রামগড়ে মাদক, রাজনৈতিক ও মানব পাচার মামলায় আটক ৪

রামগড়ে মাদক, রাজনৈতিক ও মানব পাচার মামলায় আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে মাদক, রাজনৈতিক ও মানব পাচার-সংক্রান্ত মামলায় চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক ও মাতাল অবস্থায় পরিবারের সদস্যদের মারতে উদ্যত হওয়ার ঘটনায় আটক দুই ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে, রাজনৈতিক ও মানব পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে রামগড়ের সোনাইপুল বাজার এলাকার সীমা হোটেলের কর্মচারী মো. রাজুকে (৪০) দুই পুঁটিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই রাতে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় খোকন মিয়া (৫২) নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় চিৎকার-চেঁচামেচি করে তাঁর স্ত্রী ও মেয়েকে মারতে উদ্যত হন বলে অভিযোগ রয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এদিকে, শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুমন ওরফে শাহাদৎ হোসেনকে (২৯) একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রোববার রাত ১২টার দিকে মানব পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি খোকন দেকে পৌরসভার গর্জনতলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, মাদক ও মাতাল অবস্থায় পরিবারের সদস্যদের মারতে উদ্যত হওয়ার ঘটনায় আটক দুই ব্যক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইনের আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক ও মানব পাচার মামলায় আটক দুই আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *