৫ দফা দাবির মধ্যে ৪ দফা সমঝোতা, সাজেক অচলাবস্থা নিয়ে আলোচনা ফলপ্রসূ: ওয়াদুদ ভূইয়া
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের সাথে আলোচনা ফলপ্রসূ হযেছে। অচিরে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন,” অবরোধকারীদের ৫ দফার মধ্যে চারটি মীমাংসার বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। সাজেক থেকে জেএসএস সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া নিয়ে পুনরায় কয়েকদিনের মধ্যে আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রাঙামাটির জেলার প্রশাসক নাজমা আশরাফী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেল ৩টা থেকে সাজেকের অচলাবস্থা নিরসনে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে উজোবাজারে অবরোধকারীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওয়াদুদ ভূইয়া এমপির নেতৃত্বে অবরোধকারীদের ৪ সদস্য অংশ নেন। অবরোধকারীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির নেতা ও ইউপিডিএফ সদস্য বাবুধন চাকমা, পিসিপি নেতা জিকু চাকমা, কার্বারী এসোসিয়েশনের নেতা ইউপিডিএফ সংগঠক নতুন জয় চাকমা ও ছাত্র জনতার সংগ্রাম পরিষদের নেতা, ফটিকছড়ি ইউপির চেয়ারম্যান ও ইউপিডিএফ নেতা ঊষাতন চাকমা।
বৈঠকের শুরুতে অবরোধকারীরা সরকারি প্রতিনিধি দলের হাতে লিখিত ৫ দফা দাবি উত্থাপন করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।